• 06 Sep, 2026

তথ্যমন্ত্রী স্বপনের পদত্যাগ, আসছেন পার্থ

তথ্যমন্ত্রী স্বপনের পদত্যাগ, আসছেন পার্থ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন পদত্যাগ করেছেন। শনিবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এই পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে, পদত্যাগের পর জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ৩বি(১) ও ৩বি(২) অনুযায়ী তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। উপদেষ্টা পদে থাকাকালীন তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

অন্যদিকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

শুক্রবার (২১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ সচিবের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩(৪) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী এই দপ্তরভার বণ্টন ও পুনর্বণ্টন করেছেন।’

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এর আগে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্ব পেয়ে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করবেন।

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy